ভার্তখলায় কলোনি থেকে লাশ উদ্ধার
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০১ PM

ভার্তখলায় কলোনি থেকে লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ০৬:৪৩:১৫ AM

ভার্তখলায় কলোনি থেকে লাশ উদ্ধার


দক্ষিণ সুরমায় ভার্থখলা এলাকার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় পাশের শরিফ উদ্দিনের কলোনি থেকে আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বিষয়টি জানায়, কদমতলি এলাকার একটি আবাসিক হোটেলে চাকরি পেয়েছেন আনোয়ার হোসেন। এ উদ্দেশ্যে মঙ্গলবার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শরিফ উদ্দিনের কলোনিতে একটি ঘর বাড়া নেন তিনি। বুধবার বেলা ২টার দিকে কলোনির টিউবওয়েলে গোসল করতে গিয়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তাৎক্ষণিক মারা যান। সাথে সাথে কলোনির লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ব্যক্তির বাড়ির ঠিকানা এখনো জানা যায়নি। গতকাল মঙ্গলবার কলোনিতে একটি ঘর ভাড়া নিয়েছেন তিনি। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে- তিনি স্ট্রোক করে মারা গেছেন।তবে সঠিক সিদ্ধান্ত ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। নিহতের পরিবারের সন্ধান করে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর