দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩২ PM

দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৯:১৩:৩৯ AM

দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ‘পূর্ণ বিজয়’ ঘোষণা করবে।

মঙ্গলবার প্রাইমারি নির্বাচনের আগে সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের সমর্থনে আয়োজিত এক টেলি-র‌্যালিতে ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং তারা খুব ভালো একটি চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে প্রস্তুত, এমনকি পারমাণবিক অস্ত্র না রাখতেও রাজি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রকৃত বিজয় আসবে, যখন আমরা পূর্ণ বিজয় ঘোষণা করব। এটি হবে সম্পূর্ণ বিজয়। খুব শিগগিরই তা ঘটবে এবং তখন তেলের দামও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।’

তবে ‘দুই সপ্তাহ’ সময়সীমা উল্লেখ করে ট্রাম্পের এমন আশ্বাস এবারই প্রথম নয়। গত ৭ এপ্রিল ঘোষিত ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও শুরুতে দুই সপ্তাহের জন্য নির্ধারণ করা হয়েছিল, যাতে উভয় পক্ষ যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তি চূড়ান্ত করতে পারে।

এদিকে এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যদি ইরান সত্যিই একটি চুক্তি করতে এতটাই আগ্রহী হয়ে থাকে, তাহলে তারা এখনো কেন চুক্তিতে পৌঁছাতে পারেনি?

জবাবে ট্রাম্প বলেন, ‘কারণ তারা শক্তিশালী। তারা গর্বিত। এমন কিছু বিষয় আছে, যা তারা কখনো করবে বলে ভাবেনি, কিন্তু এখন তাদের তা করতে হবে। তাদের আর কোনো বিকল্প নেই। তবে এসব করতে কিছুটা সময় লাগে।’

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর