১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৩৫ PM

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৭:২৫:৪৮ PM

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী


ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম (৩য় পর্যায়) এর আওতা উদ্বোধন করতে আগামী ১৭ জুন বুধবার শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড সংক্রান্ত এক বৈঠকে তিনি এমন তথ্য জানিয়ে বলেন,উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সুইলপুর মৌজাতে প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধা বঞ্চিত লোকদের তালিকা করা হয়েছে। তাদের নিকট ফ্যামিলি কার্ড তুলে দিতে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফরে আসবেন বলে প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন। সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ১৮৪ জন উপকারভোগীদের অধিকতর তথ্য যাচাই-বাছাই করতে উপজেলা প্রশাসনের ১২ জন কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। যদি কোন স্বাবলম্বী ব্যক্তির নাম তালিকায় ওঠে থাকলে তাহলে ওই তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে বলে জানান। তিনি বলেন, মির্জাপুর ইউনিয়নের সুইলপুর মৌজাটি দুর্গম এলাকা হওয়ায় শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে কার্ড বিতরণ অনুষ্ঠানের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অগ্রবর্তি টিম এসএসএফ চূড়ান্তভাবে স্হান নির্বাচন করবেন বলেও তিনি জানান।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর