সাবেক মন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:১৮ PM

সাবেক মন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৪:৪১:৪৩ PM

সাবেক মন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন।

জানা গেছে, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনেরই বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসনাত আত্মগোপনে ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলারই এজাহারভুক্ত আসামি হাসনাত হোসাইন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর