দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৪ সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রনজিত চন্দ্র সরকার । তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লক্ষ ৯৯৮ টি ভোট পেয়ে বেসরকারী ভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে এতথ্য জানা যায়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন "কেটলী প্রতীকে" পেয়েছেন ৪৬ হাজার ৩৫২ ভোট এবং মোঃ সেলিম আহমেদ ঈগল প্রতিক নিয়ে পেয়েছেন ৪৪ হাজার ৫৬২ ভোট।সুনামগঞ্জ—১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ, তাহিরপুর) আসনে এবার ভোটার সংখ্যা ৪ লক্ষ ৬২ হাজার ৬৯৫ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৩৪ হাজার ৯৮৯ জন এবং নারী ২ লক্ষ ২৭ হাজার ২০১ জন। নির্বাচনী এলাকার ৪ টি উপজেলার ২৩ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৬৮টি।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন ৮ প্রার্থী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রনজিত সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. সেলিম আহমদ (ঈগল), বাংলাদেশ কংগ্রেসের নবাব সালেহ আহমদ (ডাব), তৃণমূল বিএনপির মো. আশরাফ আলী (সোনালী আঁশ), গণফ্রন্ট'র মো. জাহানুর রশিদ (মাছ), বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. হারিছ মিয়া (একতারা)। তবে গত ২ জানুয়ারি কেন্দ্রীয় নেতৃবৃন্দের অসহযোগিতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল)।
আজকের সিলেট/সংবাদদাতা/এসটি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








