জৈন্তাপুর উপজেলায় স্বনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল শ্রী শ্রী শিব মন্দির (মহাদেবের বাড়ী) প্রাঙ্গনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধি ও স্বনাতনীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নিবারন চন্দ্র দাস। সাধরণ সম্পাদক শ্রী দুলাল চন্দ্র দেব ও দপ্তর সম্পাদক প্রনত কান্ত দেবের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ গুন, কার্যনির্বাহী সদস্য লাল মোহন দেব, প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, প্রকাশনা সম্পাদক প্রদীপ রঞ্জন দাস, বাংলাদেশ হিন্দু-বৈদ্য খ্রষ্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর পুজা উদযাপন পরিষদের সাবেক নেতা সুভাস দাস বাবলু। এছাড়া বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদ নিজপাট ইউনিয়ন শাখার সভাপতি রাজেশ দাস, সাধারণ সম্পাদক সমিরন দাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি ভক্ত রাম দাস, সাধারণ সম্পাদক নিত্যলাল দাস, ৩নং চারিকাট ইউনিয়ন শাখার সভাপতি নিপই রঞ্জন দাস, সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, দরবস্ত ইউনিয়ন শাখার সভাপতি চৈতন্য বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি স্বপন সরকার, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস, চিকনাগুল ইউনিয়ন শাখার সভাপতি বরুন সিংহ ছত্রী, সাধারণ সম্পাদক যাদব দেব নাথ, প্রমুখ।
দ্বিতীয় অধিবেশনের ইউনিয়ন প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেনে সভাপতি পদে নিবারন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পদে প্রনত কান্ত দেব ও সাংগঠনিক সম্পাদক পদে সুভাষ দাস বাবলু কে নির্বাচিত ঘোষনা করা হয়।
আজকের সিলেট/এপি
জৈন্তাপুর প্রতিনিধি 








