জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দিনার কারাগারে
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১২ PM

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দিনার কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪/০৩/২০২৪ ০৬:০২:৪৩ AM

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দিনার কারাগারে


সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার সহ ১৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এসময় আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন এবং বাকীদের জামিন মঞ্জুর করেন।

সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের নভেম্বরে দায়ের করা ওসমানীনগরের একটি রাজনৈতিক মামলায়  উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। আজ ছিলো তার জামিনের মেয়াদের শেষ দিন। তিনি আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর