মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৫ PM

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত

সংবাদদাতা

প্রকাশিত: ২৮/০৬/২০২৬ ০৩:৫৯:৪৮ PM

মৌলভীবাজারে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সুলতান আলী ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তার ছেলে ফয়াজ আলী (৪২)।

গত শনিবার দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের মন্ত্রীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ফয়াজ আলী ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার বাবা সুলতান আলীর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই সুলতান আলীর মৃত্যু হয়।

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর