আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারে ১৭ টাকা বেশি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ AM

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারে ১৭ টাকা বেশি

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৯:১৬:৫৩ AM

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম, লিটারে ১৭ টাকা বেশি


দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের প্রতি লিটারের মূল্য দাঁড়িয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা, যা আগের মাসে ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা।

অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। শতাংশের হিসাবে এই বৃদ্ধি প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।

বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিইআরসি। কমিশনের সচিব মো. নজরুল ইসলাম সরকার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের মূল্য ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

নতুন মূল্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর