দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে : বাণিজ্যমন্ত্রী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১০ PM

দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে : বাণিজ্যমন্ত্রী

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৭:০২:২৯ PM

দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে : বাণিজ্যমন্ত্রী


দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে আয়োজিত পাঁচ দিনব্যাপী শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান ও নতুন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্প খাতের ব্যাপক সম্প্রসারণ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে আগামী সাত দিনের মধ্যে বিসিকের কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও বাস্তবভিত্তিক প্রস্তাবনা জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, ক্ষুদ্র, কুটির, মাইক্রো, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের পরিধি ও অংশীদারিত্ব বৃদ্ধি পেলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি আয় বৈষম্যও কমে আসবে।

বর্তমানে দেশের জিডিপিতে বিসিকের অবদান ৩৪ শতাংশ। ভবিষ্যতে এই অবদান ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

এ সময় সারা দেশে অব্যবহৃত পড়ে থাকা বিসিকের প্লটগুলো দ্রুত যোগ্য উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে বরাদ্দ পাওয়ার পরও বছরের পর বছর যেসব প্লট পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোর বরাদ্দ বাতিল করা হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর