সিলেট সিটি কর্পোরেশনে সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র (১) এবং সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীকে এসএমপির এয়ারপোর্ট থানার একটি সিআর মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি অফিসে তলব করা হয়েছে।
সিআইডি সিলেট মেট্রো ও জেলা অফিসের পরিদর্শক মো. শাহিন মিয়া স্বাক্ষরিত এক পত্রে কয়েস লোদীকে আগামীকাল সোমবার সকাল ১০টায় এয়ারপোর্ট থানার সিআর ২৪৫/২৩ নং মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিলেট সিআইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যায় সিসিক সাবেক প্যানেল (১) ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/পিএ
নিজস্ব প্রতিবেদক 








