লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ PM

লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১/০৮/২০২৬ ০৯:৪২:৫০ AM

লিবিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত


গাড়িতে থাকা বোমা বিস্ফোরণে লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার ফউজি মানসুরি নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বেনগাজির হাওয়ারিতে তার বাসভবনের সামনে থাকা গাড়িতে বোমা বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সূত্রমতে লিবিয়ায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে, এর পেছনে কারা জড়িত সে বিষয়টি স্পষ্ট হওয়া যায়নি। এ ঘটনার পর লিবিয়ার অভ্যন্তরে নিরাপত্তা সংকট আরও প্রকট হয়ে উঠলো। ২০২০ সালে বড় আকারে শান্তিচুক্তির পরও শত্রুভাবাপন্ন প্রশাসনিক পক্ষগুলো ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সবসময়ই সংঘর্ষে লিপ্ত থাকে।

২০১৪ সালে লিবিয়া সংঘর্ষরত দুই পক্ষের মধ্যে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ভাগ হয়ে যায়। এর আগে ন্যাটো সমর্থিত এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি। কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মি দেশটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে থাকে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর