নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট, সিলেটসহ ৪ বিভাগে সতর্কতা জারি
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০০ PM

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট, সিলেটসহ ৪ বিভাগে সতর্কতা জারি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৩:০২:৪০ PM

নিম্নচাপের প্রভাবে বৃষ্টির দাপট, সিলেটসহ ৪ বিভাগে সতর্কতা জারি


বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।সোমবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এসব অঞ্চলের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।

অব্যাহত বৃষ্টির কারণে দেশের শহরাঞ্চলের বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকার মাটি নরম হয়ে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের নির্ধারিত পরিমাপ অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে সেটিকে ভারী বৃষ্টিপাত বলা হয়। আর কোনো এলাকায় ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তা অতি ভারী বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হয়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর