২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ PM

২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ০১:১৪:৩২ PM

২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার


সুনামগঞ্জে ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সাড়ে ১২টা দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মরম ছাতকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট বেলা ১১টার দিকে শিশুটিকে নিজ বসতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মরম আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটির মা ঝুমা আক্তার (৩০) সেখানে গিয়ে ঘটনা দেখতে পান। তিনি চিৎকার দিলে মরম আলী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে শিশুটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার গোপনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় শিশুটির বাবা তাজুল ইসলাম (৩৮) বাদী হয়ে ১৭ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় ছাতক থানায় মামলা করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মামলার পরপরই পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আসামি মরম আলীকে গ্রেপ্তার করে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর