সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৪ PM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৮/২০২৬ ০১:৪১:৫৯ PM

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত


সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল হোসেন (২৫) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে। তিনি গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং সম্প্রতি ছুটিতে বাড়ি এসেছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন উজ্জ্বল। পথে ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পাঁচ ভাই ও চার বোনের মধ্যে উজ্জ্বল ছিলেন তৃতীয়। দুই-তিন বছর ধরে তিনি আনসার বাহিনীতে চাকরি করছিলেন। চাকরির পাশাপাশি এলাকায় মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করাসহ নানা মানবিক কাজে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন। নিহত উজ্জ্বল জামালগঞ্জ উপজেলার একটি স্থানীয় স্বেচ্ছাসেবী ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন বলে জানান তার পরিবার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে। নিহতের স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর