আর-রাহমান ফাউন্ডেশনের উদ্যোগে কায়দা সিপারা বিতরণ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ AM

আর-রাহমান ফাউন্ডেশনের উদ্যোগে কায়দা সিপারা বিতরণ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ০৪:৫৫:১১ AM

আর-রাহমান ফাউন্ডেশনের উদ্যোগে কায়দা সিপারা বিতরণ


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের হাছনবাহার জামে মসজিদে আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশন কতৃক পরিচালিত মাসব্যাপী বিশুদ্ধ কোরআন শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে কায়দা-সিপারা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বাদ জুম'আ হাছনবাহার জামে মসজিদ কেরাত কেন্দ্রের চল্লিশ জন ছাত্র-ছাত্রীদের কায়দা-সিপারা দেয়া হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আর-রাহমান মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শাহ্ মাশুক নাঈম, আনোয়ার হোসেন, অত্র সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য সোহাগ মিয়া, ক্বারী হাফিজ ফয়ছল আহমদ, ক্বারী জাহেদ হাসান,ক্বারী আবু তাহের, ক্বারী ইমন মিয়া প্রমূখ।

আজকের সিলেট/প্রতিনিধি/মিমো

সিলেটজুড়ে


মহানগর