কড়া নিরাপত্তায় আদালতে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান পল্লব
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৪৮ PM

কড়া নিরাপত্তায় আদালতে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান পল্লব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১/০৮/২০২৬ ১২:৫১:০৫ PM

কড়া নিরাপত্তায় আদালতে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান পল্লব

কড়া নিরাপত্তায় আদালতে তোলা হল বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামিলীগ নেতা আবুল কাশেম পল্লব, ছবি; সোহেল মিয়া


রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হয়।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বাড্ডা থানা পুলিশ এভারকেয়ার হাসপাতাল থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে। জানা গেছে, তিনি সেখানে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাকে বিয়ানীবাজার থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে সিলেট ও বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে পল্লবকে সক্রিয়ভাবে দেখা গেছে। তার বিরুদ্ধে প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজনের পাশাপাশি আদালতের নির্দেশনা অমান্য করে গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর