ওসমানীনগরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিপুল ভোটে বিজয়ী সিলেট জেলা আওয়ামীলীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী উপজেলা আওয়ামীলীগ নেতৃত্ববৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার বিকাল ৫ টায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা রবিন পাল, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উমরপু ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পশ্চিম পৈলনপুর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী সুমন, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, সাদীপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক লিলুউর রহমান পংকি, সেচ্চসেবকলীগ সভাপতি চঞ্চল পাল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, যুবলীগ সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক দিদার আলী, বুরুঙ্গা ইউপি আওয়ামিলীগ সভাপতি সিরাজ বখত উকিল, সাধারণ সম্পাদক আব্দুর রুপ প্রমূখ।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








