জকিগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ PM

জকিগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ০৯:৪৯:৫৯ AM

জকিগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার


সিলেটের জকিগঞ্জে বসতঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় চম্পা রাণী দাশ (৩৫) ও তার পাঁচ বছরের মেয়ে হৃদি রাণী দাশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নিজ বাড়ির একটি কক্ষে মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে তারা দ্রুত জকিগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

নিহতদের স্বজন ও রতন দাসের চাচাতো ভাই সজল দাস বলেন, বাড়ির একটি কক্ষ থেকে চম্পা রাণী দাস ও তার কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু বুঝতে পারছেন না। প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নন তারা।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর