টুকেরবাজারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ PM

টুকেরবাজারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৯/২০২৬ ১২:১২:০৪ PM

টুকেরবাজারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত


কোম্পানীগঞ্জে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আল আমিন (২৮) গুরুতর আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাসেল মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জের দিকে যাচ্ছিল একটি দ্রুতগতির ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আল আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর