সিলেটে তরুণদের নিয়ে ‘ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬’ অনুষ্ঠিত
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৪০ PM

সিলেটে তরুণদের নিয়ে ‘ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০/০৮/২০২৬ ০৬:৪০:১৫ PM

সিলেটে তরুণদের নিয়ে ‘ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬’ অনুষ্ঠিত


তরুণদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬’। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ড. রাগিব আলী মিলনায়তন (সিলেট অনলাইন প্রেসক্লাব) এ আয়োজন করা হয়। হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজন করে এ অনুষ্ঠানের।

‘জ্ঞান, অর্জন, সৃজনশীলতা, নেতৃত্ব ও সংস্কৃতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কনফ্লুয়েন্সে সিলেটের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ, শিক্ষার্থী, উদ্যোক্তা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। দুই পর্বে অনুষ্ঠিত আয়োজনে প্রথম পর্বের প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন।

প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা ইনাম বিন সিদ্দিক, মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ, উৎফল বড়ুয়া, জনাব প্রশান্ত লিটন ও মশিউর রহমান চৌধুরী।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সাদিক সালিম, মুয়াজ্জেম বখত জেম ও ডা. আব্দুল্লাহ আল জাবেদ খান।

বক্তারা বলেন, সম্ভাবনাময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা, নেতৃত্বের সক্ষমতা এবং মানবিক মূল্যবোধের বিকাশের বিকল্প নেই। তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, সামাজিক নেতৃত্ব ও মানবিক কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান তাঁরা।

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা ছালিম আহমদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হাফিজ তায়্যিব হাসান রুতবা ও হাফিজ হাম্মাদ বীন আনিছ সরকার। স্বাগত বক্তব্য রাখেন আহসানুল হক রাতুল।

দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল অতিথি শিল্পীদের পরিবেশনা। এতে অংশ নেন মাহফুজুর রহমান মারুফ, মুশাহিদ আল বাহার, আলী হায়দার সিদ্দিকী, মোসাদ্দেক হোসাইন, আবিদুর রহমান খান, মনিরুল সাকিব, কামরুল ইসলাম নাঈম ও নুরুল মুত্তাকিন, আহমদ নাঈমসহ শিল্পীরা।

আয়োজকরা জানান, তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো, নেতৃত্বের সক্ষমতা তৈরি, দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাঁদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও তরুণদের নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় জানান তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর