বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ PM

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

বিশ্বম্ভপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৬:২৭:৪৬ PM

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শুক্রবার সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ৫ মিনিটের দিকে রতারগাঁও এলাকার একটি পুকুরপাড়ে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের এসআরবি-৯, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমিনুল ইসলাম প্লাস্টিকের একটি বস্তা মাথায় নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের পর তার বহন করা সাদা রঙের প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৯।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর