সিলেটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ৪৪ জনের
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ PM

সিলেটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ৪৪ জনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৫:৪০:০২ PM

সিলেটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড ৪৪ জনের


সিলেটে মধ্যরাত পর্যন্ত চলা মাদকবিরোধী অভিযানে বিভিন্ন অপরাধে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মহানগরীর তিনটি এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। শুক্রবার সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব এ তথ্য জানান।

তিনি বলেন, জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগরীর ৬টি থানায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৪ জনকে সর্বোচ্চ এক বছরসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অর্থদণ্ডও দেওয়া হয়।

অভিযান পরিচালনায় সিলেট মহানগর পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

তানভির হোসেন সজিব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর