জৈন্তাপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে গুরুতর আহত ১
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ PM

জৈন্তাপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে গুরুতর আহত ১

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৫:২৭:৩৫ PM

জৈন্তাপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে গুরুতর আহত ১


সিলেটের জৈন্তাপুরে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নাজিম উদ্দীন (৪৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চিকনাগুল ইউনিয়নের উমনপুর টানিং এলাকায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড সংলগ্ন গ্রাম উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত নাজিম উদ্দীন জাফলংয়ের চৈলাখেল ৮ম খণ্ড এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলংগামী একটি বাস (রেজিস্ট্রেশন নম্বর সিলেট-ব ১১-০১৪৩) এবং সিলেটগামী একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ ৩৩-৭৩৪৭) উমনপুর টানিং এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক নাজিম উদ্দীন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উদ্দীন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সদস্য (রুকন)। তিনি শিক্ষাশিবিরে অংশ নিতে সিলেট যাচ্ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর বাস ও প্রাইভেটকার দুটি আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর