শ্রীমঙ্গলে শ্রমিক কলোনির ঘর থেকে পদ্মগোখরা উদ্ধার
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ AM

শ্রীমঙ্গলে শ্রমিক কলোনির ঘর থেকে পদ্মগোখরা উদ্ধার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৮:১১:০৫ PM

শ্রীমঙ্গলে শ্রমিক কলোনির ঘর থেকে পদ্মগোখরা উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের শ্রমিক কলোনির একটি বসতঘর থেকে বিষধর ‘পদ্মগোখরা’ সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া চা-বাগানের কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার ঘরে হঠাৎ সাপটি ঢুকে পড়ে। এটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কে ঘর থেকে বের হয়ে যান। পরে সুসেন মুন্ডা বিষয়টি সাংবাদিক রাজেশ ভৌমিককে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা ঘরের ভেতর খোঁজাখুঁজি শুরু করলে একটি বস্তার নিচ থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। বস্তাটি সরিয়ে সেখানে বিষধর পদ্মগোখরা সাপটির সন্ধান পাওয়া যায়।

পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে উদ্ধার করা পদ্মগোখরাটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা পদ্মগোখরা সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর