১১তম দিনে আরও জোরালো আন্দোলন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ PM

সিকৃবিতে প্রশাসনিক ভবনে তালা

১১তম দিনে আরও জোরালো আন্দোলন

সিকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৬ ০৪:৫৫:০৮ PM

১১তম দিনে আরও জোরালো আন্দোলন


ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন আরও জোরালো হয়েছে। রোববার সকালে প্রশাসনিক ভবনের দুই গেইটে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির প্রতিবাদে তার পদত্যাগ দাবিতে আন্দোলনের আজ ১১তম দিন।

সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে ভবনের দুই গেইটে তালা দিয়ে সেখানে অবস্থান নেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের কেউ প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, ভাইস চ্যান্সেলর পদত্যাগ না করলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি, টানা ১১ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় যে ক্ষতি হয়েছে, তার সম্পূর্ণ দায়ভার ভাইস চ্যান্সেলরের।

ভাইস চ্যান্সেলরের পদত্যাগের দাবিতে চলমান কর্মসূচিকে কেন্দ্র করে এদিন প্রশাসনিক ভবনের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর