মধ্যনগরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত রনজিত সরকার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চারটি ইউনিয়নের সহস্র জনতার ফুলেল শুভেচ্ছায় ভূষিত হয়েছেন নব নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত সরকার। রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একলক্ষাধিক ভোটের সমর্থনে বিজয়ী হয়েছেন সুনামগঞ্জ এক আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সদস্য এ্যাডভোকেট রনজিত সরকার।
সোমবার (৮ জানুয়ারী) রাত পর্যন্ত উত্তর বংশীকুন্ডা,দক্ষিণ বংশীকুন্ডা,চামরদানী ও মধ্যনগর সদর ইউনিয়নের বিভিন্ন নির্বাচনী কার্যালয় ও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ ভোটারগণ ভালবাসাপূর্ণ ফুলের মালা দিয়ে নববিজয়ী সংসদ সদস্য কে স্বাগত জানিয়েছেন।
এসময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগ সহ সকল অংগসঙ্গঠনের নেতাকর্মী ও সমর্থনী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত সরকার।
আজকের সিলেট/৯ জানুয়ারি/এজে/জেকেএস
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








