হবিগঞ্জে পিএফজি'র কার্যক্রম অগ্রগতিপর্যালোচনা,পরিকল্পনা প্রণয়ন সভা ও ইফতার মাহফিল সম্পন্ন
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

হবিগঞ্জে পিএফজি'র কার্যক্রম অগ্রগতিপর্যালোচনা,পরিকল্পনা প্রণয়ন সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১০:২১:৩৯ AM

হবিগঞ্জে পিএফজি'র কার্যক্রম অগ্রগতিপর্যালোচনা,পরিকল্পনা প্রণয়ন সভা ও ইফতার মাহফিল সম্পন্ন


বহুদলীয় প্লাটফর্ম পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) হবিগঞ্জ সদর'র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা, পরিকল্পনা প্রণয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে হবিগঞ্জ কিচেন ২০রেস্টুরেন্ট  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইউকেএইড এর সহযোগিতায় পরিকল্পনা প্রণয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

পিএফজি হবিগঞ্জের সমন্বয়কারী মো.জালাল উদ্দীন রুমির এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় কো-অডিনেটর সৈয়দ নজরুল ইসলাম ও সিলেট বিভাগীয় কো-অডিনেটর আকলিমা চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবর রহমান আউয়াল সহ প্রমুখ।

সভায় উপস্থিত সর্বদলীয় নেতৃবৃন্দ বলেন মাঠে দল ও রাজনৈতি তার নিজ নিজ নীতিতে চলবে, কিন্তু দিন শেষে আমরা একে অপরে ভাই ভাতিজা এবং প্রতিবেশি। তাই  হবিগঞ্জ উপজেলাকে সবধরণের সহিংসা থেকে রক্ষা করে ঐক্যবদ্ধভাবে শস্তি-সম্প্রীতির শহর ও উপজেলা গঠনে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর