বিশ্বকাপের আগে সিলেট স্টেডিয়ামে আইসিসির প্রতিনিধি দলের পরিদর্শন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ PM

বিশ্বকাপের আগে সিলেট স্টেডিয়ামে আইসিসির প্রতিনিধি দলের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০১:০১:০৩ PM

বিশ্বকাপের আগে সিলেট স্টেডিয়ামে আইসিসির প্রতিনিধি দলের পরিদর্শন


বিশ্বকাপের ম্যাচ গড়ানোর আগেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতির খুঁটিনাটি যাচাই। ২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে স্টেডিয়ামের মাঠ, পিচ, গ্যালারি ও বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধি দল।

সিলেটে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি দেখতে আসা প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান পিচ কিউরেটর ও হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিং। পরিদর্শনের সময় স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তারা এবং আয়োজনের জন্য মাঠ ও অবকাঠামোর প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

শুধু খেলার মাঠ বা পিচের অবস্থাই নয়, দর্শকদের জন্য থাকা সুযোগ-সুবিধা, গ্যালারি, বিভিন্ন স্ট্যান্ড এবং স্ট্যান্ডগুলোর নামফলকও পরিদর্শনের আওতায় ছিল। আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টেডিয়ামের সামগ্রিক প্রস্তুতি কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখতেই প্রতিনিধি দলের এই সফর।

২০২৭ অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও নেপাল। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনো প্রকাশ হয়নি। তবে বছরের মাঝামাঝি সময়ে আসরটি মাঠে গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ অংশের ম্যাচ চট্টগ্রাম ও সিলেটে আয়োজনের কথা রয়েছে।

সেই সম্ভাব্য আয়োজনকে সামনে রেখেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্টরা। ভবিষ্যতের ক্রিকেট তারকাদের এই বড় আসরের ম্যাচ শুরুর আগে আইসিসির প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন তাই স্টেডিয়ামের প্রস্তুতির প্রতিটি দিককে আরও গুরুত্বের সঙ্গে সামনে এনেছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর