নগরীর আম্বরখানার লাক্কাতুড়া এলাকা থেকে ১০ হাজার ৫শত টাকা জাল নোট সহ মোঃ রমজান (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রমজান কিশোরগঞ্জ জেলার সদর থানার মধুনগর এলাকার আব্দুল খালেকের পুত্র।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশের মেইন গেইটের সামনে তাকে আটক করে পুলিশ।
এসময় তার সাথে থাকা ব্যাগ থেকে ১০ হাজার ৫শত টাকার অবৈধ জাল নোট জব্দ করা হয়। এঘটনায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির আইসি সুজিত চক্রবর্তী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৫, তারিখ : ০৫/০৬/২০২৪।
আম্বরখানা পুলিশ ফাঁড়ির আইসি ও এসআই সুজিত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








