সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আহত মো. আক্তার হোসেন (৩৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত যুবক সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের কলাইয়া গ্রামের মৃত আফিছ আলীর ছেলে। তিনি কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।
শনিবার ভোররাতে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জান যায়, গত ৩১ শে মার্চ রাতে সিএনজিযোগে সিলেট থেকে সুনামগঞ্জ আসার পথে সাড়ে ১০ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে আটকা পড়েন তিনি। এসময় ঝড়ের গতিবিধি দেখতে সিএনজি থেকে বের হলে প্রচন্ড ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হন আক্তারুজ্জামান। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় সিলেট রাকিব রাবেয়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয় তাকে। সর্বশেষ গত শনিবার রাতে অবস্থা অবনতি হলে রাত সাড়ে তিনটার দিকে মৃত্যুবরণ করেন তিনি।
নিহতের ভাই হুমায়ূন কবির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, আমার চাচাতো ভাই আক্তার সেদিন পাগলা এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে আহত হন। ৭ দিনের মতো সিলেট রাকিব রাবেয়া মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তার মৃত্যু হয়। আমাদের ভাইকে হারিয়ে আমাদের পরিবার ও এলাকার মানুষ শোকাহত।
আজকের সিলেট/ডি/এসটি
সুনামগঞ্জ প্রতিনিধি 








