মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ AM

মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৪/২০২৪ ০১:২২:৪৩ AM

মৌলভীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু


মৌলভীবাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মফজ্জিল মিয়া (৮০) নামে এক বৃদ্ধ নিহত  হয়েছেনে। নিহত মফজ্জিল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাঁদগাঁও গ্রামের মৃত মতলিব মিয়ার পুত্র।

মঙ্গলবার রাতে পৌর শহরের কাঁচা বাজারের পাশে সেমকো সিএনজি স্টেশনের সম্মুখে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, সেমকো এলপিজি পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকমৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি থানায় আটক রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর