চুনারুঘাটে র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:০৮ AM

চুনারুঘাটে র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৪/২০২৪ ০২:৩৬:০০ AM

চুনারুঘাটে র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী


বিপুল পরিমাণ মাদক জব্দসহ এক পেশাদার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোপাল গোয়ালা (৪৫)  চুনারুঘাট থানার সাতছড়ি বাজারটিলার বাসিন্দা।
 
র‍্যাব জানায়, গ্রেফতারের সময় তার থেকে ৭২ কেজি গাঁজা, ৫০ বোতল ফেনসিডিল ও ০২ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। সে একজন পেশাদার মাদকব্যবসায়ী । আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে  চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর