জৈন্তাপুরে পৃথক অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২৭ AM

জৈন্তাপুরে পৃথক অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৪/২০২৪ ০৭:৩০:২১ AM

জৈন্তাপুরে পৃথক অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার


জৈন্তাপুর পুলিশের অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। 

 শনিবার ভোর রাত সাড়ে ৩ টায় জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত কেন্দ্রী গ্রামে অভিযান চালায় পুলিশ। 

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক মুহিবুর রহমানের নেতৃত্বে উপ পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তী ও সহকারী উপ পরিদর্শক দিপক চন্দ্র সূত্রধর সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে কেন্দ্রী ঝিঙাবাড়ী একালায় একটি বাড়ীর থেকে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ীসহ তর তার সহযোগী ২/৩ জন কৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)। তিনি জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। উক্তো ঘটনায় একজনকে ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর