দক্ষিণ সুরমায় 'হিট স্ট্রোক' করে রিকশাচালকের মৃত্যু
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৬ PM

দক্ষিণ সুরমায় 'হিট স্ট্রোক' করে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০২:৪৬:০৩ AM

দক্ষিণ সুরমায় 'হিট স্ট্রোক' করে রিকশাচালকের মৃত্যু


দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে হিট স্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হ‌য়ে‌ছে।

র‌বিবার সকাল ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া আবু হানিফ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো. করম আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে‌ছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌‌সি) ইয়ার‌দৌস হাসান জানান, সকাল ১১টার দিকে আবু হানিফ মিয়া নামে ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মর‌দেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর