নগরীর পুলিশের হাতে আটক তিন জুয়াড়ি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৭ PM

নগরীর পুলিশের হাতে আটক তিন জুয়াড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৬:১৫:০৬ AM

নগরীর পুলিশের হাতে আটক তিন জুয়াড়ি


নগরীর এয়ারপোর্ট থানাধীন জুয়া খেলার সময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিন জুয়াড়ি।

শনিবার রাত ১১টার দিকে নগরীর এয়ারপোর্ট থানার কলবাখানী চাষনীপীর রোডে ইকবাল মিয়ার গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- এমদাদুল তালুকদার (৩৫), মোঃ মখলিছুর রহমান (৪৫), মোঃ সোহাগ (২৫)।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন  সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর