শপথ নিলেন সিলেটের নবনির্বাচিত ১৯ এমপি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১২ AM

শপথ নিলেন সিলেটের নবনির্বাচিত ১৯ এমপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০১/২০২৪ ০৭:৪০:০৭ AM

শপথ নিলেন সিলেটের নবনির্বাচিত ১৯ এমপি


দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত ২৯৮ জন এমপি শপথ গ্রহণ করেছেন। এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপিদের শপথ পড়ান স্পিকার। পরে স্বতন্ত্র ও অন্যান্য দলের এমপিরা শপথ নেন।

নবনির্বাচিত এমপিদের মধ্যে সিলেট বিভাগে ১৯টি আসনে নির্বাচিত সবাই শপথ নিয়েছেন। তারা হলেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য শাহাব উদ্দীন আহমদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আব্দুস শহিদ।

হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ময়েজ উদ্দিন শরিফ রুহেল, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জহির, হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সাইদুল হক সুমন।

আজকের সিলেট/এসটি

সিলেটজুড়ে


মহানগর