সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু
শনিবার, ২৩ মে ২০২৬, ১১:৩৪ AM

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ১২:০৭:৪৮ PM

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু


সুনামগঞ্জের পৌর শহরের হাছননগর এলাকার বুবির পয়েন্টে মাহিন্দ্র ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরেশ রবি দাস (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত সুরেশ রবি দাস সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন এবং ওয়েজখালী এলাকার বাসিন্দা।

সোমবার রাতে হাছননগর এলাকার ভুবির পয়েন্টে দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া (২০) ও ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস (৩২)।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, ভবন নির্মাণের সাটারিংয়ের মালপত্র নিয়ে মাহিন্দ্র ট্রাকটি বুড়ির স্থল এলাকার দিকে যাচ্ছিল। একই সময় বুড়িস্থল থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে শহরের দিকে আসার পথে ভুবির পয়েন্টে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুরেশ রবি দাস মারা যান। গুরুতর আহত সিএনজি চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর