সিলেটে মানববন্ধন : সড়কদুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৩২ PM

সিলেটে মানববন্ধন : সড়কদুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪/০৪/২০২৪ ০৪:১৯:৫৬ AM

সিলেটে  মানববন্ধন : সড়কদুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা


সম্প্রতি সারাদেশের ন্যায় সিলেট বিভাগেও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ায় সড়ক দুর্ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারী ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় নিসচা সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে।

 বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে ও সদস্য রাশেদুজ্জামান রাশেদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ মোঃ সাইফুল করিম চৌধুরী হায়াত।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত কঠোর নজরদারী বাড়ানোর আহবান জানান। বক্তারা সড়ক দুর্ঘটনায় দোষী ব্যাক্তিদের সঠিক তদন্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সড়কে ডিভাইডার স্থাপন করা, আঞ্চলিক ও মহাসড়কে ঝুঁকিপূর্ণ
স্থান সনাক্ত করণ এবং সতর্কিকরণ বিল বোর্ড স্থাপন করা, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে বন্ধ করণ, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন করা। হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা, সঠিক পদ্ধতিতে বিআরটিকে লাইসেন্স প্রদান করার আহবান জানান।

নিসচা সিলেট জেলা শাখার পক্ষ থেকে জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু ৪ দফা দাবি উপস্থান করেন।

দাবিগুলো হল: সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা হিসেবে ঘোষনা করা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিশিষ্টজনের সমন্বয়ে জাতীয় সেল গঠন করা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূর্নবাসনের লক্ষে গঠিত ট্রাষ্টের নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ তাৎক্ষনিক প্রদান , সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।

মানববন্ধনে নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনামূলক সংগীত পরিবেশন করেন বাউল আব্দুল খালিক। বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠন ও সংস্থার নেতৃবৃন্দ।

আজকের সিলেট/ডেস্ক/কে.আর

সিলেটজুড়ে


মহানগর