দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামীলীগ টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করছে। নতুন সরকারের মন্ত্রীসভা থেকে বাদ পড়েছেন সিলেটের ৪ জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী। আর মন্ত্রীসভায় নতুন করে ডাক পেয়েছেন ২জন মন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী।
ইতিমধ্যে মন্ত্রিসভার সদস্য হিসেবে ৩৬ জনের নাম মন্ত্রিপরিষদ বিভাগকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যারা মন্ত্রী হতে যাচ্ছেন তাদের সবাইকে বৃহস্পতিবার শপথ নিতে আসার জন্য ফোন দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী, আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এর মধ্যে সিলেট বিভাগ থেকে তিনজন ডাক পেয়েছেন মন্ত্রী সভায়। এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ ও টেকনোক্র্যাট ডা. সামন্ত লাল সেন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এদিকে, নতুন সরকারের মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে ডাক পান নি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এবং সদ্য সমাপ্ত নির্বাচনে সংসদ সদস্য থেকে ছিটকে পড়া প্রতিমন্ত্রী মাহবুব আলী।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








