হাওরে চলছে বোরো ধান কাটার উৎসব
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৫৫ PM

হাওরে চলছে বোরো ধান কাটার উৎসব

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে

প্রকাশিত: ২৭/০৪/২০২৪ ০২:৫৫:৩০ AM

হাওরে চলছে বোরো ধান কাটার উৎসব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নের ছোট-বড় সব কয়টি হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। এবার বোরো ধানের ফলন ভালো হওয়ায় উপজেলার সর্বত্রই কৃষকের মুখে আনন্দের হাসি ফুঠে উঠেছে।


এবার বোরো মৌসুমে ধানের ফলন ভাল হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। এ পর্যন্ত বন্যা-বৃষ্টি না থাকায় বোরো ধান কাটা, মাড়াইয়ের সুবিধা পেয়েছেন তারা।

গত কয়েক বছর ধরে কৃষি বিভাগের উদ্যোগে আগাম জাতের বোরো ধান চাষাবাদ হওয়ায় ফলে কিছু-কিছু এলাকার পাকা ধান আগে-ভাগেই কাটা শুরু হয়।

দোয়ারাবাজার উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, উপজেলায় ছোট-বড় মিলে প্রায় ৫৩ টি বিল ও হাওর রয়েছে।

চলতি মৌসুমে এ উপজেলায় বোরো চাষাবাদ হয়েছে ১২ হাজার ৭৩২ হেক্টর জমিতে। এর মধ্যে উপসী জাতের ১০ হাজার ৬৩০ হেক্টর, হাইব্রিড জাতের দুই হাজার ২২ হেক্টর ও স্থানীয় জাতের বোরো ধান ৭০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে।

উপজেলার দেখার হাওরসহ বেশ কয়েকটি হাওর ঘুরে সরেজমিনে দেখা গেছে, ধান কাটার এ যেন এক মনোরম দৃশ্য। হাওরে

বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। পাশপাশি কিষাণিরা ধান ঝাড়াই করে শুকিয়ে গোলায় তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন। হাওরে ধানের খলায় কাজ করছেন কৃষক-শ্রমিক, নারী ও শিশুরা। কোনো কোনো হাওরে ধান কাটা, মাড়াই চলছে মেশিনের মাধ্যমে। আবার কোনো এলাকায় শ্রমিকরা ধান কাটছে, মাড়াই-ঝাড়াই করছেন সনাতন পদ্ধতিতে।

কৃষক-শ্রমিকরা কেউ ক্ষেত থেকে ধান কেটে খলায় টানছে, কেউ রোদে ধান শুকানোর কাজ করছে, কেউ মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই এবং কেউ কেউ সনাতন পদ্ধতিতে ধান মাড়াই-ঝাড়াইর কাজে করছেন।

স্থানীয় একাধিক কৃষকরা জানান, বোরো ধান কাটা শুরু হওয়ার আগে বা পর থেকে এখানে কোনো শিলাবৃষ্টি হয়নি। জলাবদ্ধতায় কিছু ফসলের ক্ষতি হলেও এবার বোরোর ফলন ভালো হয়েছে।

পান্ডারগাঁও ইউনিয়নের কৃষক আবু তাহের জানান, উপজেলার সবচেয়ে বড় দেখার হাওর এ হাওয়রে ধানের ফলন অনেক ভাল হয়েছে। এবং হাওরে একতৃতীয়াংশ ধানের ফসল ফলানো হয়েছে। এর মধ্যে চিটায় এক তৃতীয়াংশ ধান নষ্ট করে দিয়েছে। কোন এলাকায়  ধানকাটার আমেজ নেই। অনেক ফসল জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে।

সুরমা ইউনিয়নের কৃষক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আজকের সিলেটকে জানান, ২২ থেকে ২৩ একর জমিতে বোরো ধান করেছি অন্য বছরের চেয়ে এবার ধানের ফলন ভালো হয়েছে 

দোয়ারাবাজার কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মুহসিন আজকের সিলেটকে জানান, চলতি মৌসুমে বোরো ধানের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। সপ্তাহ আগ থেকেই ধান কেটে নিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এখানে আগাম জাতের কিছু বোরো ধান কাটা শেষ হলেও বিল-হাওরে পুরোদমে ধান কাটা চলছে।এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে এখানের বোরো ধান কাটা শেষ হয়ে যাবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর