নগরীর উপশহর এলাকা থেকে তীর শিলং খেলার সময় ৪ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- রুবেল আহমেদ (২৯), মো: রাব্বি (২৩), ওয়াজ্জিল মিয়া (৩৯) ও শুক্কুর আলী (৩৪)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।
এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এলাকার বি ব্লকের ১৩ নং সড়কের এবিসি পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়েছে। জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশ জিরো ট্রলারেন্সে রয়েছে।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








