হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষক খুন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:১৯ PM

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষক খুন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৪ ১২:৩১:০৫ PM

হবিগঞ্জে গানের আসর থেকে ফেরার পথে কৃষক খুন


হবিগঞ্জের লাখাইয়ে গানের আসর থেকে ফেরার পথে গভীর রাতে বধুলাল দাশ  (৪২) নামে এক কৃষককে  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত বধুলাল দাশ উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের মহালাল দাশের ছেলে।

বুধবার দিবাগত গভীর রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার পার্শ্ববর্তী বড়কান্দি গ্রামে একটি  গানের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা এসে গান পরিবেশন করেন রাত ২ টার দিকে বধুলাল দাশ বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের চরগাঁও গ্রামের বাবুল মিয়াসহ ৪/৫ ব্যক্তির তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত বধুলাল দাশের চাচাতো ভাই প্রমুদ লাল দাশ জানান, সম্প্রতি বাবুল মিয়ার সাথে বধুলাল দাশের তুচ্ছ ঘটনা নিয়ে কথা-কাটাকাটি  হয় এরি জেরে রাতে পাশ্ববর্তী বড়কান্দি গ্রামের একটি গানের আসর থেকে বাড়ি ফেরার পথে বাবুল মিয়াসহ কয়েক তাকে কুপিয়ে হত্যা করে। সকালে হবিগঞ্জ সদর মডেল থানার এস আই ওয়াহেদ গাজী মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

লাখাই থানার ওসি আবুল খায়ের হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর