কাজিরবাজারে সুমনের জয়ার আসর থেকে ৭ জুয়াড়ি আটক
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৬ AM

কাজিরবাজারে সুমনের জয়ার আসর থেকে ৭ জুয়াড়ি আটক

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ১১:০৯:৩৯ AM

কাজিরবাজারে  সুমনের জয়ার আসর থেকে ৭ জুয়াড়ি আটক


নগরীর কাজিরবাজারের কাঠালহাঠা এলাকায় জুয়াড়ি সম্রাট সুমনের জুয়ার আসর থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটকরা হলেন- শাকিল আহমেদ (৩১), মো. আনোয়ার হোসেন (৪৫), আব্বাস আলী (৫৬), হায়দার আলী (৫৪), মিজান ভূইয়া (৫৮), দুলু চন্দ দেব (৪৮) ও পারভেজ আহমেদ (২৪)।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হলেও জুয়ার আসরের মুল হুতা সুমন কৌশলে পালিয়ে যায়। এসময় সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র নগরীতে কোন জুয়ার আসর থাকবে না। আমারদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, জনৈক সুমন এই এলাকায় দীর্ঘদিন থেকে জুয়ার আসর পরিচালনা করে আসছিল। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় সে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয়রা সুমন তার জুয়াড়িদের বাঁধা দিলে, উল্টো জুয়াড়িরা স্থানীয়দের হুমকি ধমকি দেয়।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর