প্যারাইচকে ২৭৫ বস্তা চিনিসহ ট্রাক জব্দ: গ্রেফতার ২
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০০ AM

প্যারাইচকে ২৭৫ বস্তা চিনিসহ ট্রাক জব্দ: গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৪:৪৮:০০ AM

প্যারাইচকে ২৭৫ বস্তা চিনিসহ ট্রাক জব্দ: গ্রেফতার ২


মোগলাবাজারে প্যারাইচকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (মেট্রোডিবি) অভিযান চালিয়ে ২৭৫ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে। একইসঙ্গে ভারতীয় চিনিসহ পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে।

বুধবার (১ মে) সকালে সিলেটে মেট্রোসিটির মোগলাবাজারস্থ প্যারাইচক পয়েন্ট থেকে চিনিসহ ওই দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। 

আটককৃতরা হলেন, ১। রাজশাহী জেলার,গোদাগাড়ি, শ্রীমন্তপুরের, মফিজ উদ্দিনের ছেলে মোঃ তারিফ আহমদ (২৯), (ড্রাইভার), ২। রাজশাহী জেলার, গোদাগাড়ি, কাপাশিয়াপাড়ার, মৃত মোঃ রৌশন আলীর ছেলে নূর জামাল (৩৮)।

সিলেট মেট্রোডিবি’র এডিসি শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ভারত থেকে চোরাই পথে আনা ২৭৫ বস্তা ভারতীয় চিনি আটক করেছে যার বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ ৫০ হাজার টাকা। এ সময় ভারতীয় চিনি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক  জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে এসএমপি মোগলাবাজার থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর