সিলেটের জামেয়া দারুল ফালাহ্ মাদ্রাসার প্রিন্সিপাল ও দারুল ফালাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাওলানা শিব্বির আহমদ বলেন, প্রত্যেক ছাত্র ছাত্রীকে তার শিক্ষা লক্ষ্যপানে নিয়ে যেতে আবশ্যই পরিকল্পনা গ্রহন করতে হবে। পরিকল্পনা বিহীন কোন জিনিষ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। নিজেদের আমল আখলাক্ব, নৈতিকতা, আচরণের ব্যাপারে সচেতন থাকতে হবে।
অভিভাবকদের সন্তানের আচার আচরণ, চলাফেরা, সংঙ্গের ব্যাপারে খোঁজ রাখতে হবে। সঠিক পরিকল্পনা নিয়ে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সামনে এগিয়ে যেতে হবে।
তিনি আজ (১লা মে’২৪) বুধবার সিলেট সিটির ৩৮ নং ওয়ার্ডের টুকের বাজারে অবস্থিত তানজিমুল কোরআন মাদরাসার সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার পরিচালক ও সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান কে এম রফিকুজ্জামান এর সভাপতিত্বে এবং পরিচলক নাসীমুর রিয়াজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু বকর রাঃ ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সেক্রেটারী কাজী মাও. জুনায়েদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আখতার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন, প্রবাসী কমিউনিটি নেতা হাজী মাও. আতিকুর রহমান মাহফুজ, পরিচালক জামাল উদ্দিন, পরিচালক ইফতেখার হোসেন, পরিচালক আব্দুল খালিক, পরিচালক মোঃ দিলোয়ার হোসাইন, মাদ্রাসার মুহতামিম ও পরিচালক হাফিজ মাও. আব্দুল মুনিম।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
আজকের সিলেট/ডেস্ক/কে.আর
নিউজ ডেস্ক 








