শায়েস্তাগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধার মৃত্যু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:২৯ PM

শায়েস্তাগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধার মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০২:১১:২২ AM

শায়েস্তাগঞ্জে গাড়ির চাপায় বৃদ্ধার মৃত্যু


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাড়ি চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহত বৃদ্ধার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

বুধবার রাত সাড়ে ১০ টার দিলে উপজেলার নছরতপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার সময় গাড়ি ছাপা দিলে ঘটনাস্থলেই এই মহিলা মৃত্যু হয় । পুলিশ ধারণা করছে নিহত বৃদ্ধা হয়তো ভিক্ষুক হতে পারেন । তার সাথে থাকা একটি ব্যাগে ভেতর ভাংতি কিছু টাকা পাওয়া যায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ওসি বদরুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর