মেয়রের সভায় হামলার ঘটনায় প্যানেল মেয়র সহ ৩০ জনের নামে মামলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫৭ PM

মেয়রের সভায় হামলার ঘটনায় প্যানেল মেয়র সহ ৩০ জনের নামে মামলা

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ১২:৫৭:১৮ PM

মেয়রের সভায় হামলার ঘটনায় প্যানেল মেয়র সহ ৩০ জনের নামে মামলা


বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের প্রতিবাদ সভায় হামলার ঘটনায় পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর রফিক হাসান ও তিনজন কাউন্সিলর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর আওয়ামী লীগরে আহবায়ক সহ আ.লীগ, যুবলীগ নেতাদের আসামী করে ৩০জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার মেয়রের গাড়ি চালক হেলাল মিয়া (৪০) বাদি হয়ে বিশ্বনাথ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলা নং-(১), তারিখ : ০১.০৪.২০২৪। মামলায় ৩০জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫/৩০জনকে আসামি রাখা হয়েছে।

মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন- উপজেলা আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ, পৌর কাউন্সিলর জহুর আলী, পৌর কাউন্সিলর শামীম নুর, যুবলীগ নেতা আব্দুল হক, আ.লীগ নেতা জুনাব আলী, পৌর স্বেচ্চাসেবক লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, পৌর আ.লীগ নেতা রাজু আহমদ খান, স্বেচ্চাসেবক লীগ নেতা ফয়সল আহমদ, পৌর আ.লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, উপজেলা আ.লীগের যুগ্ম আহবায়ক মকদ্দছ আলী, আ.লীগ নেতা আজিজুর রহমান বাবুল, যুবলীগ নেতা রাজন আহমদ অপু, আ.লীগ নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম জয়, আ.লীগ নেতা শানুর আলী, যুবলীগ নেতা শফিক মিয়া, রাসেল আহমদ, বকুল মিয়া, কদ্দুছ আলী, জয়নাল, লাল মিয়া, আব্দুল গফ্ফার, শ্রমিক লীগ নেতা এলাইছ মিয়া, যুবলীগ নেতা রাব্বি, ওলিউর রহমান, জাহিদ, কাদির মিয়া, আ.লীগ নেতা আল হেলাল ও স্বেচ্চাবেক লীগ নেতা রফিক মিয়া।

উল্লেখ্য, গত রোববার মেয়র মুহিবুর রহমানের উপর মিথ্যা মামলার প্রতিবাদ সভায় হামলা করার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে বলে মামলায় উল্লখ করা হয়েছে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর