মৌলভীবাজারের জুড়ীতে গাছ থেকে পড়ে মাসুক আহমদ (৬০) নামে এক কাঠুরিয়ার মৃত্যু ঘটেছে। নিহত মাসুক আহমদ উপজেলার টালিয়াউরা গ্রামের মৃত আছকর আলীর পুত্র।
বৃহস্পতিবার (২মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মইন উদ্দিন জানান, মাসুক আহমদ পেশাদার কাঠুরিয়া। তিনি চুক্তিতে বিভিন্ন বাড়ি ও বাগানে গাছ কেটে জীবিকা নির্বাহ করে থাকেন। বৃহস্পতিবার পূর্ব গোয়ালবাড়ি গ্রামে গাছ কাটতে যান তিনি। গাছ কাটার সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
আজকের সিলেট/প্রতিনিধি/কেআর
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








