নদী থেকে ঠেলাগাড়ি তুলতে নেমে যুবক নিখোঁজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৫৩ PM

নদী থেকে ঠেলাগাড়ি তুলতে নেমে যুবক নিখোঁজ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৫/২০২৪ ০৩:৪১:৩০ AM

নদী থেকে ঠেলাগাড়ি তুলতে নেমে যুবক নিখোঁজ


সুনামগঞ্জের মধ্যনগরে সুমেশ্বরী নদীতে ঠেলাগাড়ি তুলতে গিয়ে ডুব দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবক মোঃইয়ানিছ মিয়া(২৩) উপজেলার চামরদানী ইউনিয়নের মধ্যনোয়াগাও গ্রামের আবুল কালামের পুত্র ।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোঃফুয়াদ মিযা বিষয়টি নিশ্চিত করে জানান,  সকালে নদীতে ডুবন্ত ঠেলাগাড়ি উঠাতে গিয়ে ডুব দিয়ে নিখোঁজ হয়।

মধ্যনগর থানার ওসি মোঃএমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন জানান, জানান ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর